মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষা দেশের নির্ধারিত অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে করা হচ্ছে।
মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
এছাড়া, যদি কোনো কর্মী মেডিকেল স্লিপ দেওয়ার পর অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। স্লিপ প্রদানকারী এজেন্সির আপত্তি গ্রহণযোগ্য হবে না।
মন্ত্রী আরও জানান, কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে বা কর্মীদের হয়রানি করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে হবে। অভিযোগ জানাতে মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানা [email protected]ে যোগাযোগ করতে বলা হয়েছে।
মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।