বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে দেশে ৪ জনের মৃত্যু, মোট মৃত ১ হাজার ১০৮

হামের উপসর্গে দেশে ৪ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১ হাজার ১০৮।

হামের উপসর্গে দেশে ৪ জনের মৃত্যু, মোট মৃত ১ হাজার ১০৮

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এ ঘটনা ঘটে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে হামের ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১০৮ জনে পৌঁছেছে।

সরকারের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৭৩১ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫২০ জন।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৯ হাজার ৮০০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৮৭৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

বিজ্ঞাপন