বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯০

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯০ জন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯০

বাংলাদেশে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই ২৪ ঘণ্টায় নতুন ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত করা হয়েছে এবং ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন