সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫ জনে পৌঁছেছে।

হামের উপসর্গে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে চার জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে মোট ৮৮৫ জনের।

স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, হামের উপসর্গে মৃত ৭৮৬ জন এবং নিশ্চিত হামে ৯৯ জন। বুধবার (১২ আগস্ট) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৪১ জন। একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৪ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ১৩ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন।

বিজ্ঞাপন