বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্কসংকেত জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, ৩ নম্বর সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর।

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্কসংকেত জারি

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১২ আগস্ট) প্রকাশিত এক সতর্কবার্তায় উল্লেখ করা হয়, লঘুচাপটি ঘনীভূত হতে পারে এবং এর প্রভাব পড়তে পারে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন