বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে দেশে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
এই ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ১২৬ জনের মধ্যে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন ১০২৭ জন।
সরকারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯২ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫৫১ জনের মৃত্যু হয়েছে। ফলে হাম ও হামের লক্ষণে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৩ জনে।
এই সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন ৮৪ হাজার ২২৬ জন। পরীক্ষায় হামের সংক্রমণ ধরা পড়েছে ১০ হাজার ১৮৫ জনের মধ্যে।