শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ফ্যাটি লিভার দিবসে ইউনাইটেড মেডিকেলের জনসচেতনতামূলক আয়োজন

ফ্যাটি লিভার দিবসে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ জনসচেতনতামূলক আয়োজন সম্পন্ন।

ফ্যাটি লিভার দিবসে ইউনাইটেড মেডিকেলের জনসচেতনতামূলক আয়োজন

১১ জুন বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল মাদানী এভিনিউতে একটি বিশেষ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল ফ্যাটি লিভার রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছয়জন শিল্পী লাইভ চিত্রাঙ্কনের মাধ্যমে ফ্যাটি লিভার রোগ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। শিল্পকর্মে রোগের কারণ, ঝুঁকি ও প্রতিরোধের বার্তা তুলে ধরা হয়, যা দর্শকদের কাছে স্বাস্থ্য বার্তা সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দেয়।

সকাল থেকে শুরু হওয়া এই লাইভ আর্ট সেশন সারাদিন ধরে চলেছিল এবং সন্ধ্যায় প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে কন্টিনিউয়িং মেডিকেল শিক্ষা কার্যক্রম, বেসিক স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন জনসচেতনতামূলক সেশনও অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের লিভার স্বাস্থ্য বিষয়ে বাস্তব ধারণা প্রদান করে।

হাসপাতালের ব্যবসা উন্নয়ন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আরিফুল হক জানান, এই উদ্যোগের মাধ্যমে শিল্প ও স্বাস্থ্যসেবার মধ্যে একটি অর্থবহ সংযোগ স্থাপন করা হয়েছে। চিকিৎসক ও শিল্পীরা একসঙ্গে কাজ করে সমাজে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন।

আয়োজনের উদ্বোধন করেন ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান, প্রধান আর্থিক ও ব্যবসা কর্মকর্তা আবু রায়হান আল বেরুনি এবং মেডিকেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডা. আজহারুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ। আয়োজকরা জানান, ভবিষ্যতে এমন সৃজনশীল জনসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন