শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে মৃত্যু ৩ শিশুর, মোট ৬৪২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৩ শিশুর, মোট মৃতের সংখ্যা ৬৪২ জনে পৌঁছেছে।

হামের উপসর্গে মৃত্যু ৩ শিশুর, মোট ৬৪২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪২ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১,১১০ জনের শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় ১৩২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন স্থানে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০,০৫৯ জন। হামের উপসর্গ দেখা গেছে ৮৩,১৩৯ জনের দেহে।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮,০৫৬ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪,২৯৩ জন।

বিজ্ঞাপন