শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে দেশে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯ হাজারের বেশি

হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯ হাজারের বেশি।

হামের উপসর্গ নিয়ে দেশে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯ হাজারের বেশি

দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে জানানো হয়েছে, এই সময়ে হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯ জন রোগী, যাদের মধ্যে ৯২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতর এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের মধ্যে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে ৯৪৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৯ হাজার ৯২৭ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন। সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বর্তমানে ৮২ হাজার ২৯ জনে পৌঁছেছে।

বিজ্ঞাপন