গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৬৪৮ শিশু প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৭৩৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে সারা দেশে হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৪৮ জনে।
উপসর্গ নিয়ে আক্রান্ত ৮৪ হাজার ৮৯৯ জনের মধ্যে ৬৯ হাজার ৬০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫ হাজার ৮৫২ জন।