বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে, প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে, প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, আগামী জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর এই পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করেছে। থানা ও উপজেলা পর্যায়ে ডেঙ্গুর এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং রোগী সংখ্যা বৃদ্ধি পেলে সেগুলো চালু করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামদের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানানো হয়েছে, যাতে এ রোগের প্রাদুর্ভাব কমানো যায়।

বিজ্ঞাপন