মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
স্বাস্থ্য

আগামী ৫ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি

আগামী ৫ দিনে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আগামী ৫ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। এতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত আবহাওয়া বার্তায় উল্লেখ করা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অংশে এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক স্থানে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৫ জুন) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

শনিবার (৬ জুন) এবং রোববার (৭ জুন) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।

সোমবার (৮ জুন) দেশের বিভিন্ন স্থানে আবারো দমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন