শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট ৬০৫ জনের প্রাণহানি

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬০৫ জন।

হাম ও হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট ৬০৫ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬০৫ জন মারা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের শরীরে।

সারা দেশে বর্তমানে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ২৬০ জন। হামের উপসর্গ রয়েছে ৭৫ হাজার ৭০৮ জনের দেহে।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ১৯৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৪৩ জন।

বিজ্ঞাপন