মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৬২৮ জনে পৌঁছেছে

হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬২৮ জনে পৌঁছেছে।

হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৬২৮ জনে পৌঁছেছে

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে, যার ফলে মোট প্রাণহানি ৬২৮ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একটি শিশুর মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭ জন।

এছাড়া, একই সময়ে ১ হাজার ৯২ জনের শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৩ জনের শরীরে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশে হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৭৭৯ জন এবং হামের উপসর্গ রয়েছে ৮০ হাজার ১০৪ জনের দেহে।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ২৩৭ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন।

বিজ্ঞাপন