গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই সময়ে নতুন করে ৭৯৮ শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মৃত ৮ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে, তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ জন শিশু মারা গেছে। এর মধ্যে ৯০২ শিশুর মৃত্যু হয়েছে হামের কারণে, যার মধ্যে সন্দেহজনক হামে ৮০৩ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।