শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯ শিশু।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া চার শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। আক্রান্ত ১ হাজার ১৫৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১৮৭ শিশু এবং সন্দেহজনক হামে ৯৭২ শিশুর শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৪৮ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৭৩০। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৯৪ রোগী, যার মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪০ রোগী।

গত মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে ৮৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৭৯৫ জন এবং নিশ্চিত হামে ৯৯ জন মারা গেছেন। দেশে হামে মৃত্যু ও শনাক্তের ক্ষেত্রে ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে রয়েছে, এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।

বিজ্ঞাপন