বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, শনাক্ত ৬৯৩ জন। এ মাসে মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯৩

সারাদেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৬৯৩ জনের। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯৩৩ জন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৫ জন। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ২৪৩ জন।

বিজ্ঞাপন