বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৯০

হামের উপসর্গে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮৯০।

হামের উপসর্গে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৯০

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯০ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫ জন। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৯১ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় ৭৪ জন নতুন হামে আক্রান্ত হয়েছেন এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৫১। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৪৩।

বিজ্ঞাপন