শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী
স্বাস্থ্য

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করলো শিক্ষার্থী নেজলা পুইস্তা

রাজৈরের নেজলা পুইস্তা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করেছেন।

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করলো শিক্ষার্থী নেজলা পুইস্তা

মাদারীপুরের রাজৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ১৬ বছর বয়সী শিক্ষার্থী নেজলা পুইস্তা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নেজলা আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম পূর্বপাড়ার বাবুল পুইস্তার মেয়ে এবং আমগ্রাম উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পরীক্ষার ফল প্রকাশের পর নেজলা জানতে পারেন যে, ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও রসায়ন বিজ্ঞানে তার ফলাফল খারাপ হয়েছে। এই খবর জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তার বাবা-মা রেজাল্ট খারাপ হওয়ার কারণে রাগারাগি করায় নেজলা শোবার ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ওরনা গলায় পেঁচিয়ে ফাঁস নেন।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৈতন্য কুমার বৈদ্য জানান, নেজলা নিয়মিত ক্লাসে আসতেন না, যার কারণে তার ফলাফল খারাপ হয়েছে। তিনি বলেন, "ফলাফল খারাপ হতেই পারে। এ কারণে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও তার ছিল।"

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় জিডি মূলে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন