মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫০

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৫ জন।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫০

গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে, যা মোট প্রাণহানি ৮৯০ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, একই সময়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৫ জন। ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৯১ জন হাম উপসর্গে এবং ৯৯ জন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭৬ জন, এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৪৩।

এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২১ হাজার ৯০৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিজ্ঞাপন