ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯৩ জন। এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২২ হাজার ২৪৩ জন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩০১ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া বরিশাল বিভাগে ৮০, চট্টগ্রামে ৯৫, খুলনায় ১০৩, ময়মনসিংহে ৪৩, রাজশাহীতে ৫১, রংপুরে ১৫ এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।