শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮০৫

ডেঙ্গুতে একদিনে তিনজনের মৃত্যু, আক্রান্ত ৮০৫ জন।

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮০৫

মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮০৫ জন।

রোববার (১৬ আগস্ট) বিকেলে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জন।

এছাড়া, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৯৭৮ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সতর্ক থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে।

বিজ্ঞাপন