শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৯০৮, নতুন আক্রান্ত ১১০১

হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৯০৮, নতুন রোগী শনাক্ত হয়েছে ১১০১ জন।

হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৯০৮, নতুন আক্রান্ত ১১০১

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে, ফলে দেশে মোট প্রাণহানি বেড়ে ৯০৮ জনে দাঁড়িয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০১ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত, ১৫ মার্চ থেকে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৯০৮ জনের মৃত্যু হয়েছে।

এই মৃত্যুর মধ্যে ৮০৯ জনের মৃত্যু হামের উপসর্গে এবং ৯৯ জনের মৃত্যু হাম রোগে আক্রান্ত হয়ে হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে প্রায় ১৮ হাজার জনের।

বিজ্ঞাপন