শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে সেপ্টেম্বরের শেষ থেকে

ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আশঙ্কা।

ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে সেপ্টেম্বরের শেষ থেকে

দেশে ডেঙ্গুর প্রকোপ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, চলতি মাসের শেষ সপ্তাহে অথবা অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে।

৯ সেপ্টেম্বর বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনায় তিনি এই শঙ্কার কথা জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ৩ মাসের একটি ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে।

এ উদ্যোগের আওতায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার কমাতে কাজ করা হবে। প্রতিমন্ত্রী আরও জানান, ডেঙ্গুর চিকিৎসায় ৩০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হবে।

রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার শঙ্কায় হাসপাতালগুলোতে বেড, স্যালাইন এবং টেস্ট কিট মজুদ রাখা হয়েছে। তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব না দেওয়ার কারণে আত্মহত্যার হার বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, কিশোর-কিশোরীদের আত্মহত্যা নিয়ে সমাজে ধামাচাপা দেওয়ার প্রবণতা রয়েছে। আত্মহত্যা কমাতে সরকার মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন