বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেল্টা হাসপাতালে রেডিওথেরাপি সচেতনতা দিবসের আলোচনা সভা

ডেল্টা হাসপাতালে রেডিওথেরাপি সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ডেল্টা হাসপাতালে রেডিওথেরাপি সচেতনতা দিবসের আলোচনা সভা

বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে ডেল্টা হাসপাতাল লিমিটেডের ক্লিনিক্যাল অনকোলজি এবং মেডিকেল ফিজিকসের উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার দুপুর ১টায় র‍্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং দুপুর দেড়টায় হাসপাতালের অডিটরিয়ামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির আধুনিক ব্যবহার, চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি এবং রোগীদের জন্য আধুনিক ও সমন্বিত ক্যান্সার চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালটির পরিচালক ডা. এ কে এম খাইরুল আনাম চৌধুরী। মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. কাজী মঞ্জুর কাদের।

আলোচনার বিষয় ছিল মডার্ন ডে রেডিওথেরাপি। এছাড়াও অনুষ্ঠানে এডভান্সেস ইন ইম্মুনোথেরাপি: ফ্রম সাইন্স তো ক্লিনিকাল প্রাকটিস এবং রোলে অফ ইম্মুনোথেরাপি ইন হেড এন্ড নেক ক্যান্সার বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. তানিয়া হক লিরা।

বিজ্ঞাপন