বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, ভর্তি ১ হাজার ৫৭১

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৭১ জন রোগী।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, ভর্তি ১ হাজার ৫৭১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। একই সময়ে, দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৪০৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৯৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৩৪ জন, খুলনা বিভাগে ২৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭৭ জন, রাজশাহী বিভাগে ১১৬ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ৮ জন রয়েছেন।

চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৪৫ হাজার ৪৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন