বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামে মৃত্যু বেড়ে ৯৯৯, হাসপাতালে ভর্তি ১২৩৬

হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৯৯, হাসপাতালে ভর্তি ১২৩৬ জন।

হামে মৃত্যু বেড়ে ৯৯৯, হাসপাতালে ভর্তি ১২৩৬

হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে, ফলে গত ১৫ মার্চের পর থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৯ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩৬ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জন। এর মধ্যে ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১ জন এবং বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের দিক থেকে ঢাকা বিভাগ শীর্ষে, যেখানে একদিনে ৪১৭ জন আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন ২৫৬ জন এবং সিলেটে ১৫০ জন। বরিশালে আক্রান্তের সংখ্যা ১২৫।

মার্চ মাস থেকে দেশে হামের প্রকোপ বৃদ্ধি পেতে শুরু করে। এই প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় টিকাদান কার্যক্রম পরিচালনা করেছে। তবে প্রায় ৬ মাস পরও হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা পুরোপুরি বন্ধ করা যায়নি।

বিজ্ঞাপন