মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৩৩ জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। একই সময়ে, দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৩ জন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৩ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।

চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৮২৩ জন। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১২১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন