গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে প্রাপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৪৩ জন।
গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা এক লাখ ৬৪ হাজার ১৪৮ জন। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৪ হাজার ১৬৮ জন, এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৩৮ হাজার ৭৭২ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে।