সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
স্বাস্থ্য

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৯৯১, নতুন রোগী ৯১৭

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৯৯১, নতুন রোগী ভর্তি হয়েছে ৯১৭ জন।

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৯৯১, নতুন রোগী ৯১৭

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯১৭ জন। এছাড়া, ৮৪৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

দেশব্যাপী হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৪১ জনে। উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনের শরীরে।

এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন, এবং হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন।

বিজ্ঞাপন