সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি ১ হাজার ৫৫৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, ১ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি ১ হাজার ৫৫৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১৯৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৮ জন, খুলনা বিভাগে ৩৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন, রাজশাহী বিভাগে ১১২ জন, রংপুর বিভাগে ৫৬ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।

চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৫৯০ জন। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১৭ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন