বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুর কারণে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজারের বেশি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজারের বেশি।

ডেঙ্গুর কারণে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজারের বেশি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন রোগী। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। চলতি বছর এ পর্যন্ত মোট ৪৫ হাজার ৪৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। বরিশাল বিভাগে ১৪২, চট্টগ্রামে ১৭৭, খুলনায় ২৪২, ময়মনসিংহে ৭৭, রাজশাহীতে ১১৬, রংপুরে ৭১ এবং সিলেটে ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন