২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৮ জন। জানানো হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন।
ঢাকা বিভাগে একদিনে সর্বাধিক ৯৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২৩২, চট্টগ্রামে ২৪০, খুলনায় ২৮৪, ময়মনসিংহে ১২১, রাজশাহীতে ২৪৬, রংপুরে ১১৩ এবং সিলেটে ৪০ জন আক্রান্ত হয়েছেন।