মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
স্বাস্থ্য

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা রেকর্ড, মৃত্যু ১

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা নতুন রেকর্ড। মৃত্যু ১ জনের।

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা রেকর্ড, মৃত্যু ১

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) ৮৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন একজন, যিনি খুলনা বিভাগের বাসিন্দা। চলতি বছরে দেশে মোট ২৪ হাজার ৮৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪৩ জন নারী এবং ২৮ জন পুরুষ।

সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন