বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামে আক্রান্ত ৮২% শিশুর প্রথম ৬ মাসে বুকের দুধ পায়নি: গবেষণা

গবেষণায় দেখা গেছে, হামে আক্রান্ত ৮২% শিশুই প্রথম ৬ মাসে বুকের দুধ পায়নি।

হামে আক্রান্ত ৮২% শিশুর প্রথম ৬ মাসে বুকের দুধ পায়নি: গবেষণা

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (বাশিই) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) যৌথ গবেষণায় দেখা গেছে, হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৮২ শতাংশই জন্মের পর প্রথম ছয় মাসে পরিপূর্ণরূপে বুকের দুধ পায়নি।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে যে, হামে আক্রান্ত শিশুদের ৮০ শতাংশ টিকা পায়নি। গবেষণাটি সাড়ে ৩০০- এর বেশি হাসপাতালে ভর্তি শিশুর তথ্য নিয়ে পরিচালিত হয়েছে। বুধবার সকালে শিশু হাসপাতালে এই তথ্য প্রকাশ করা হয়।

গবেষণায় দেখা যায়, ৬৫ শতাংশ শিশুই অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে ১২ শতাংশ তীব্র অপুষ্টি এবং ৫৩ শতাংশ মাঝারি অপুষ্টির শিকার।

গবেষকরা জানান, হামের নতুন কোনো ধরন নয়, বরং পুরোনো বি-৩ ধরনেই আক্রান্ত হয়েছে শিশুরা। শনাক্ত হওয়া সব হাম ভাইরাসই বি-৩ সাবক্লেডের অন্তর্ভুক্ত এবং বিশ্বের অন্যান্য দেশে শনাক্ত হওয়া বি-৩ ভাইরাসের সঙ্গেও এসব ভাইরাসের মিল রয়েছে।

বিজ্ঞাপন