শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
গাজা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত মস্কোতে ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা, ১৭ জন আহত ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি
স্বাস্থ্য

হামে মৃত্যু কমলেও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে স্থিতিশীল

হামে মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের হার উদ্বেগজনকভাবে স্থিতিশীল রয়েছে।

হামে মৃত্যু কমলেও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে স্থিতিশীল

হামে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ ভাগ কমলেও আক্রান্তের হার কমছে না। ৩ থেকে ১৭ জুন প্রতিদিন গড়ে ১ হাজার ১৩৫ জন আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, টিকা নেওয়ার পরেও আক্রান্তের সংখ্যা না কমায় পরিস্থিতি দুশ্চিন্তার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সারাদেশে ১০ হাজার ৬০০ জনের বেশি রোগী হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন। উপসর্গ দেখা গেছে প্রায় ৮৯ হাজার মানুষের মধ্যে। ১০ মে হাম ও উপসর্গে আক্রান্ত হন ১ হাজার ৭০৮ জন, যা ১০ জুনে কমে দাঁড়ায় ১ হাজার ৩৯ জনে।

অধ্যাপক ডা. মির্জা জিয়াউল ইসলাম বলেন, ‘দেশব্যাপী টিকা দেওয়ার প্রায় ৪ সপ্তাহ পেরিয়ে গেলেও হামের সংক্রমণ কমছে না। শিশুদের অপুষ্টি অন্যতম কারণ।’

ভাইরোলজিস্ট ডা. খন্দকার মাহবুবা জামিল বলেন, ‘মৃত্যু কিছুটা কমলেও সংক্রমণ কেন কমছে না, তা চিন্তার বিষয়। টিকা দেওয়ার পরও শিশুদের শরীরে এন্টিবডি তৈরি হচ্ছে না, এ জন্য গবেষণার দরকার।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৭ জুন পর্যন্ত প্রতিদিন হাম ও উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৩৫ জন। মে মাসে এই সংখ্যা ছিল ১ হাজার ৩৫০ জন।

বিজ্ঞাপন