রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্ত ১৩৯ জন।

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৩৯ জন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হামের উপসর্গে মৃত ৫ জনের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬৬৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯৩ জন নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে।

হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৭৩, এবং সন্দেহজনক রোগীর সংখ্যা ৮৯ হাজার ৯০৪।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট ৭৪ হাজার ১৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭০ হাজার ৫০৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন