মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি
স্বাস্থ্য

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ৭৪ জনের মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৭৪ জনে পৌঁছেছে।

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ৭৪ জনের মৃত্যু

সিলেটে হাম ও হাম উপসর্গে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪ জনে।

একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭১ জন রোগী। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৮ জন।

দেশের বিভিন্ন অঞ্চলেও হামে আক্রান্ত রোগীর ভিড় দেখা যাচ্ছে। ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে আক্রান্তদের ভিড় রয়েছে।

এদিকে, কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে, হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা।

বিজ্ঞাপন