সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পাকিস্তানের সোয়াতে আত্মঘাতী হামলায় নিহত ৭, আহত ১৮ গ্রীসে দাবানলের তাণ্ডব, নিহত ৩ অগ্নিনির্বাপক কর্মী ইন্দোনেশিয়ার ফেরিতে অগ্নিকাণ্ড: ৫ নিহত, ৪১ জন নিখোঁজ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি, ট্রাম্পের দাবির প্রেক্ষিতে সংঘর্ষ মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ নিহত, ২১ আহত মস্কোতে ইতালীয় রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩ যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে বন্দুক হামলায় ৩ জন নিহত আইডাহোর ফাস্ট ফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত কয়েকজন কলম্বিয়ায় গাড়ি বোমা হামলায় ১১ আহত, নির্বাচন সামনে গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
স্বাস্থ্য

জেলা-উপজেলায় ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন হবে

জেলা হাসপাতাল ও উপজেলায় কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন হচ্ছে, জানান স্বাস্থ্যমন্ত্রী।

জেলা-উপজেলায় ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন হবে

দেশের প্রতিটি জেলা হাসপাতাল এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৭ জুন) রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও সেবার মান পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে, যাতে রোগীরা স্বল্প খরচে নিজের এলাকার কাছেই সেবা নিতে পারেন।

তিনি আরও বলেন, সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিটের পাশাপাশি কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের কাজ চলমান রয়েছে, যার টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং মর্গে ফ্রিজার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

চিকিৎসক সংকট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে নিয়োগ ও প্রশিক্ষণের ঘাটতি ছিল। বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

সরকার মানুষ যাতে নিজ এলাকার কাছেই মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারে, সে লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন