সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, সিলেটে ৩ জন

হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, সিলেটে ৩ জন। আক্রান্ত শিশুদের সংখ্যা ১,০৭৭ জন।

হামের উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, সিলেটে ৩ জন

দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৭৭ জন শিশু।

মৃতদের মধ্যে তিন শিশু সিলেট বিভাগের। তবে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি বলে জানানো হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৮ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ জন শিশু, ফলে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৬১ জন শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ২৪ ঘণ্টায় ১১১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬৬ জন। এই সময়ে ৮৭২ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যে জানা যায়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৯৫ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪ জন। হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৩ হাজার ২৭৭ জন রোগী, যাদের মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

বিজ্ঞাপন