বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
স্বাস্থ্য

জেলাপর্যায়ে কিডনি ও ক্যানসারের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ

কিডনি ও ক্যানসারের চিকিৎসা নিশ্চিত করতে সরকার জেলাপর্যায়ে উদ্যোগ নিচ্ছে।

জেলাপর্যায়ে কিডনি ও ক্যানসারের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ

দেশে কিডনি ও ক্যানসারের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে প্রতিটি জেলাপর্যায়ে উদ্যোগ নিচ্ছে সরকার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত বুধবার (২৪ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে ভঙ্গুর অবস্থায় পেয়েছে এবং তা পুনর্গঠনে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট নিয়েছে। আগামীতে এক লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ এবং ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, দুইটি উইমেন হেলথ ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা বিশেষায়িত চিকিৎসা ও গবেষণার উদ্দেশ্যে কাজ করবে।

মন্ত্রী আরও জানান, ঢাকায় পাঁচ বছর মেয়াদী এসআরএইচআর ইন ঢাকা প্রকল্পের আওতায় ৬ লাখ ৫৫ হাজার ৮৪৩ জন নাগরিক যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সংক্রান্ত সেবা পেয়েছেন।

বিজ্ঞাপন