দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা ৫৯৩ জনে পৌঁছেছে। একই সময়ে হাম নিশ্চিত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু। মোট ৬৮৬ শিশুর মৃত্যু হয়েছে হাম ও হামের উপসর্গজনিত কারণে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১২৬ শিশু নতুন করে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯ জন।
এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৩ শিশু, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৮৬ জন।
১৫ মার্চ থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৬৪ জনে। একই সময়ে ১১ হাজার ২৯৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৮ হাজার ৭১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।