দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২৫ শিশু। ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মোট ৫৯০ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এছাড়া, হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ শিশু। মোট ৬৮৩ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯৩ হাজার ৭৫৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ১৭১ শিশুর। হাম ও হামের উপসর্গে আক্রান্ত মোট এক লাখ ৪ হাজার ৯২৬ শিশু হয়েছে।
হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭ হাজার ৭৪৩ শিশু, এর মধ্যে ৭৩ হাজার ৯৮৫ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৮৮৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং এক হাজার ১৩৬ শিশু হাসপাতাল ছেড়েছে।