গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৬৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ গেছে ৯৩ জনের এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৫৮৭ জনের।
আজ রোববার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৬২ জন। বর্তমানে ১ হাজার ১ জনের শরীরে হামের উপসর্গ রয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১১। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯২ হাজার ৭৯০।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৭৬ হাজার ৮৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭২ হাজার ৮৪৯ জন রোগী ছাড়পত্র পেয়ে হাসপাতালে থেকে চলে গেছেন।