মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭৭

হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭৭ জন।

হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭৭

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ জন নিশ্চিত হামে এবং ৫৮৪ জন হামের উপসর্গে মারা গেছেন।

আজ শনিবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮০ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। বর্তমানে হামের উপসর্গ রয়েছে ৮০৭ জনের শরীরে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১০,৯৪৯ জন নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত হয়েছেন। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯১,৭৮৯।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট ৭৫,৯০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৭১,৯৭০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিশেষজ্ঞরা জানান, দেশব্যাপী টিকা দেওয়ার প্রায় ৪ সপ্তাহ পেরিয়ে গেলেও হামের সংক্রমণ কমছে না। শিশুদের অপুষ্টি এই পরিস্থিতির একটি সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন