শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৮৭ শিশু।

হামের উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে ৮৮৭টি শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়।

প্রতিবেদন অনুযায়ী, ৮০ জন শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতর এই তথ্য প্রকাশ করে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬৭৭ শিশু মারা গেছে। এর মধ্যে ৫৮৪ শিশুর মৃত্যু হামের উপসর্গের কারণে এবং ৯৩ শিশুর মৃত্যু নিশ্চিত হাম রোগে হয়েছে।

এছাড়া, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯১,৭৮৯ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০,৯৪৯। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৫,৯০২ রোগী, যাদের মধ্যে ৭১,৯৭০ জন ইতোমধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন