সিলেটে হাম ও উপসর্গে মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে সিলেটে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে।
একই সময়ে, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন রোগী। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬১ জন।
দেশের অন্যান্য অঞ্চলেও হাম আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে আক্রান্তদের ভিড় দেখা যাচ্ছে।
এদিকে, কিছু হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট দেখা দেওয়ায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে চিকিৎসকেরা হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।