দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, এই সময়ে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৮ জনের মধ্যে।
মৃত্যুর ঘটনা ঘটে সিলেটে ২ জন, ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ১ জনের।
এছাড়া, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে।
কিছু হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে, যা রোগী ও তাদের স্বজনদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবে চিকিৎসকেরা হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।