বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ব্রেকিং
ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু
স্বাস্থ্য

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কেন্দুয়া উপজেলার মোড়াইল বিলে ও সান্ধিকোণা গ্রামের খালপাড়ে এবং মদন উপজেলার জয়পাশা গ্রামে এসব ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে শামসুল হুদা (৫৫) ও আশরাফুল ইসলাম (২৫) কেন্দুয়া উপজেলার বাসিন্দা। শামসুল হুদা মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে এবং আশরাফুল ইসলাম ডাউকি গ্রামের বেদেনা আক্তারের ছেলে।

মদন উপজেলায় মৃত রাজিব মিয়া (২৪) জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, শামসুল হুদা মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান।

আশরাফুল ইসলাম সান্ধিকোণা গ্রামের খালের পাশে বজ্রপাতে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মদন থানার ওসি মো. সালাহ উদ্দিন করিম জানান, রাজিব মিয়া সকালে বাড়ির সামনে বৃষ্টির মধ্যে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন