বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ
জাতীয়

বজ্রপাতে নেত্রকোণায় মাদরাসা শিক্ষকসহ ২ জনের মৃত্যু

নেত্রকোণার সদর উপজেলায় বজ্রপাতে মাদরাসা শিক্ষকসহ ২ জনের মৃত্যু হয়েছে।

বজ্রপাতে নেত্রকোণায় মাদরাসা শিক্ষকসহ ২ জনের মৃত্যু

নেত্রকোণার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার আমতলা সাপমারা গ্রামের মহিলা মাদরাসার পাশে ও কাইলাটি গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে একজন হলেন আমতলার সাপমারা এলকার কওমি মহিলা মাদরাসার শিক্ষক জামাল মুন্সি এবং অন্যজন হলেন শহরের কাইলাটি এলাকার রিকশাচালক সবুজ মিয়া।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মাসুন সরকার জানান, ফজরের নামাজ শেষে জামাল মুন্সি মাদরাসার পাশে বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিনে সকালে কাইলাটি গ্রামের সবুজ মিয়া রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় বজ্রপাতে শিকার হন। স্থানীয়রা দ্রুত তাকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ্ আল বাকিউল বারী বলেন, মৃতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞাপন